ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীকে মারপিট করে ডাকাতদল নগদ দুই লাখ টাকা ও ১০ ভড়ি স্বর্নের গহনা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগীরা।
বুধবার (২১ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, বুধবার রাত দুইটার পর বাড়ির গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনে ঘরের দরজা খুলে বের হতেই মুখোশ পড়া ১৫-১৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। তিনি বলেন ডাকাতদল তার বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে রাখা সিন্দুক ভেঙ্গে ১০ ভড়ি স্বর্নের গহনা ও নগদ দুই লাখ টাকা লুট করে।
তিনি আরো জানান, ডাকাতদল তার ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয় এবং প্রতিবেশী আরো কয়েকটি বাড়ির ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয়।
তিনি বলেন, তাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে ডাকাতদলের সদস্যরা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতি করার আগে তারা গ্রামের একটি ফাঁকা মাঠে বসে ককটেল তৈরী করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে।
এ প্রসঙ্গে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আনিছুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)