ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এম এম শোয়াইবকে আহ্বায়ক এবং খন্দকার আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে।
দলের সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছয় মাসের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু রায়হান মিসবাহ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. শামীম শেখকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আসাদুল ইসলাম ইমন।
কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রায়হানকে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে গাজীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)