• সমগ্র বাংলা

নওগাঁয় প্রার্থীদের প্রচারণা শুরু, দিয়ে যাচ্ছেন প্রতিশ্রুতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই নির্বাচনি প্রচারে মাঠে নেমেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা। প্রচার-প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনী এলাকায় ছুটে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি। 

সকাল ১১টায় নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে শহরের বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা নেতাকর্মীদের নিয়ে। ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক ধানের শীষে ভোট চান। 

অন্যদিকে সকাল ১০টায় সদর উপজেলার মকরামপুর চারমাথা এলাকা থেকে জামায়াতে ইসলামী প্রার্থী আ স ম সায়েম নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটারদের কাছে উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান। পরে তিনি বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। 

এদিকে সিপিবি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী শফিকুল ইসলামের কাস্তে মার্কার প্রচারণা সদর উপজেলার গাঁজা মাহালের চাকলা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক মাধ্যমে শুরু করেন।

বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘নওগাঁ বিএনপি ও ধানের শীষের ঘাঁটি। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের ধাপ। আমরা শতভাগ আশাবাদী বিজয়ের ব্যাপারে। বর্তমানের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি রয়েছে। নির্বাচিত হলে যেসব সমস্যা আছে সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’ 

জামায়াতের প্রার্থী আ স ম সায়েম বলেন, ‘বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা শহরের উন্নয়ন করতে পারেনি। নওগাঁ একটি উন্নয়ন বঞ্চিত শহর। ভোটাররা সুযোগ দিলে যেসব সমস্যা আছে তার স্থায়ী সমাধান করা হবে। নওগাঁকে পরিবেশ বান্ধব মানুষের বসবাসের উপযোগী শহর গড়ে তোলা হবে।’

নওগাঁর ৬টি সংসদীয় আসনে এবার বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ মোট ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন আসনে বিএনপি-জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo