• সমগ্র বাংলা

পঞ্চগড় দিয়ে ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফর শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফর শুরু হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরের পর জামায়াতের পঞ্চগড় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের বিষয়টি জানিয়েছেন জেলা আমির ইকবাল হোসাইন।

জানা যায়, ভোটারদের সমর্থনে নির্বাচনে অংশ নেয়া জামায়াতে ইসলামীর দলীয় এবং জোটের প্রার্থীদের জয়যুক্ত করতে এই সফর।

সংবাদ সম্মেলনে জেলা আমির তার বক্তব্যে বলেন, নির্বাচনী চেইন সফরের অংশ হিসেবে আগামী শুক্রবার ১০ টায় পঞ্চগড়ে পৌছে পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। শেষে তিনি দিনাজপুর ও ঠাকুরগাঁও-এ জনসভায় অংশগ্রহণ করে একই দিন তিনটি সফর সম্পন্ন করবেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলামের সঞ্চালনায় জেলা আমিরের পাশাপাশি জেলা কমিটির নায়েবে আমির ও পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা মফিজ উদ্দীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন কমিটির প্রধান পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, পঞ্চগড়-২ আসনের জামায়াতের প্রার্থী সফিউল আলম সূফি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব আবুল বাশার বসুনিয়া।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo