ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধিঃ মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র ও মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক চা’চক্র ও মতবিনিময় সভায় মিলিত হন। সোমবার রাতে মুক্তাগাছা প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি এফ এম এ সালামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সঞ্চলনায় এতে অন্যান্যের মধ্যে মতবিনিময়ে অংশ নেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র তার বক্তব্যে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার বিষয় তুলে ধরে সার্বিক কর্মকান্ডে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্নের লক্ষ্যে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আহবান জানান। এসময় তিনি গণভোটের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের সাথে কথা বলেন। বিভিন্ন ইউনিয়নে গণভোট নিয়ে গণসচেতনামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করে এনিয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
ওসি লুৎফুর রহমামান তার বক্তব্যে, মুক্তাগাছার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)