ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় গাঁজার গাছসহ বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে তাকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন বিচারক।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।
আটককৃত বাসুদেব বর্মন উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ বর্মন এর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার দুপুরে উপজেলার ছোটকালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় অভিযুক্ত বাসুদেব এর বসত বাড়ির আঙিনাই ২ টি গাঁজার গাছ এরমধ্যে একটি কর্তন করা এবং একটি জীবিত যার উচ্চতা প্রায় ১২ ফুট এবং ওজন ৮ কেজিসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তোলা হলে বিচারক কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস অভিযুক্তকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদ পেয়ে বাসুদেব নামে একজনকে গাঁজার গাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আসামিকে জেল-জরিমানা করেন বিচারক।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)