ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জে সাটুরিয়ায় ২৫ সুফল ভোগীদের মাঝে ৭৫ টি ভেড়া বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর আব্দুর রহিম।
প্রকল্প পরিচালক ডক্টর আব্দুর রহিম বলেন, ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর এই ৭টি জেলার ৩১টি উপজেলার ১২০টি ইউনিয়নের নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ও আমিষের চাহিদা পূরণের উদ্দেশ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান, সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা ফেরদৌসী, সাটুরিয়া উপজেলা ভেটেনারি সার্জন ডা.মো.খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা নাজমুন্নাহারসহ প্রমুখ।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)