• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ মো. সাহাদাত হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. সফিকউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সাহাদাত হোসেনকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত সাহাদাত হোসেনের বিরুদ্ধে পরিদর্শক নিজেই বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৬, তারিখ: ১৭/০১/২০২৬ ইং।

 জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার এই বিশাল চালানটি 'সেকেন' নামক এক ব্যক্তিকে হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক চক্রের এই গুরুত্বপূর্ণ যোগসূত্রটি এখন ডিএনসি কর্মকর্তাদের নজরে রয়েছে।

রোববার সন্ধ্যায় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটক আসামির ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। কল লিস্ট এবং মেসেজ পর্যালোচনার মাধ্যমে এই চক্রে আর কে বা কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

 ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo