• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে নিরিহ কৃষককে র‍্যাব কর্তৃক আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রোববার দুপুরে  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় গ্রেফতার এবরান আলীর ছেলে আলী হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমার আব্বা এবরান আলী একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জণকারী। মাদক ক্রয় বিক্রয়ের সাথে তার কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল রানা র‍্যাবকে ব্যবহার করে ৩ কোটি হেরোইন দিয়ে তাকে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। যা অবাস্তব ও অসম্ভব বিষয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ সময় তিনি আরো বলেন, আমি একজন সাংবাদিক হওয়ায় এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল মেম্বার আমাকে একাধিকবার মারধর করে হত্যার হুমকি দেয়। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আইনশৃংখলা বাহিনী এমন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার না করেও তাদের সহযোগীতায় এলাকার অসহায় নীরিহ খেটে খাওয়া মানুষদের নানাভাবে হয়রানী করে মিথ্যা মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। আর তাই র‍্যাবের হাতে মিথ্যা মামলায় আটক এবরান আলীর মুক্তি ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের গ্রেফতারের জোড় দাবী জানান ভুক্তভোগী পরিবার।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo