ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজের সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাহফুজ সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় মাহফুজ সরকার গোপনে তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে বিবাহবিচ্ছেদের পর তিনি সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহফুজ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...
দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...

মন্তব্য (০)