ছবিঃ সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকা থেকে তিন কেজি হেরোইনসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালডাঙ্গা সোনাপট্টি এলাকা থেকে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবরান আলী মালডাঙ্গা সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব ৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানায়, আসামীর নিজ বসবাড়ির কাপড়ের বাজার করা ব্যাগের ভেতর থেকে তিন কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় এর আনুমানিক মূল্য ৩কোটি টাকা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...
দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...

মন্তব্য (০)