• সমগ্র বাংলা

পুনর্মিলনীতে এসে বাকৃবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালীন সময়ে হৃদরোগে মৃত্যুবরণ করেছেন সাবেক কৃষি অনুষদের শিক্ষার্থী আবু সাদাত সায়েম।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার।

মরহুম আবু সাদাত সায়েম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে দুই দিনব্যাপী মিলনমেলা আনন্দ থেকে গভীর শোকে রূপ নিয়েছে।

অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার বলেন, তার আকস্মিক মৃত্যুতে রিইউনিয়নের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। তার এই অকাল প্রয়াণে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু হিসেবে আবু সাদাত সায়েম ছিলেন অত্যন্ত ভদ্র, আন্তরিক ও সবার প্রিয়। আমরা তার রুহের মাগফিরাত ও একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo