ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় যুবলীগ এবং ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাঁসুপুর গ্রামের রতনের ছেলে রাসেল আহমেদ এবং একই ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের লোসুর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. সাইদুল ইসলাম খান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাঁসুপুর গ্রামের রতনের ছেলে রাসেল আহমেদ এবং একই ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের লোসুর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. সাইদুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদেরকে রোববার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...
বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

মন্তব্য (০)