ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল স্তূপ। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সেখানে বালু ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে কালীগঞ্জের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বড়িহাটি এলাকায় যমুনা স্পেসটেক জয়েন্ট বেঞ্চার লিমিটেডের পাশের নদীতীরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই শীতলক্ষ্যার তীরবর্তী এলাকায় বালু ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে সেখানে ভরাটের জন্য রাখা আনুমানিক ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
জব্দ করা বালু তুমলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৯৮/২০২৬ নম্বর মামলা করা হয়েছে।
অভিযানে তুমলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, নদী ও নদীর তীরের পরিবেশ রক্ষায় প্রশাসনের নজরদারি রয়েছে। অনুমতি ছাড়া বালু ভরাটসহ আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...
জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...
বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

মন্তব্য (০)