• সমগ্র বাংলা

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্যাসের অবৈধ মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ সময় একটি গুদাম থেকে অবৈধ ভাবে মজুত করা ১২৭টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পরে সিলিন্ডারগুলো নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজার ও দরগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত বন্ধ এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দরগ্রাম বাজারের মোকাদ্দেছ এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ৫ হাজার টাকা, সাটুরিয়া বাজারের আবদুল্লাহ এন্টারপ্রাইজকে একই ধারায় ৫ হাজার টাকা এবং মাছরাঙ্গা এন্টারপ্রাইজকে ৪০ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ছাড়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গুদামে অবৈধ ভাবে মজুত রাখা ১২৭টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা সিলিন্ডারগুলো বর্তমান সরকারি নির্ধারিত বাজার মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

অভিযানে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা রিনি, সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফা ইয়াসমিন ঝর্নাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুত রাখা ১২৭টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। গ্যাসের কৃত্রিম সংকট তৈরি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৪

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

image

পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর প...

৫

ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

  • company_logo