• সমগ্র বাংলা

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩টি ইউনিটের মধ্যে সচল থাকা ২টি ইউনিট একে একে অচল হয়ে পড়েছে। 

তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, কেন্দ্রে চালু থাকা দুইটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটিতে গতকাল সোমবার ভোর ৬টা ২০ মিনিটে বন্ধ হয়ে গেছে। ইউনিটটি সচল থাকা অবস্হায় জাতীয় গ্রীডে দৈনিক ৫৫ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। এদিকে আজ মঙ্গলবার ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি গ্রীড ফেইল করায় সৃষ্ট যান্ত্রিক ত্রুটিতে ভোর ৫টা ৫ মিনিটে বন্ধ হয়ে পড়েছে। ফলে কেন্দ্রে কোন বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছেনা।

১ নম্বর ইউনিটটি মেরামতে সচলে কাজ করছেন দেশী প্রকৌশলীরা এবং তৃতীয় ইউনিটটি মেরামতের কাজ চালাচ্ছেন চীনা প্রকৌশলীরা। তবে কবে নাগাদ আবারো বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

২টি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে পড়ার কারনে দিনাজপুরসহ রংপুর অঞ্চলে লোডশেডিং এ ভোগান্তি বাড়ছে।

অন্যদিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি  পুরোপুরি নষ্ট হয়ে দীর্ঘদিন যাবত পড়ে রয়েছে।  

মন্তব্য (০)





image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৫

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

  • company_logo