• সমগ্র বাংলা

গণতন্ত্র পুনরুদ্ধারে মিডিয়ার ভূমিকা অপরিহার্য: ইঞ্জিনিয়ার এম এ মজিদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন ও তথ্যের স্বাধীনতা প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মজিদ।

রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার এম এ মজিদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার মাধ্যমেই গণতন্ত্রকে টিকিয়ে রাখা সম্ভব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের স্বাধীনতা নিশ্চিত হলে দুর্নীতি, অন্যায় ও অপশাসনের বিরুদ্ধে জনগণের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের সঙ্গে বসার সুযোগ পাইনি। কিন্তু আপনাদের লেখনিই রাজপথে আমাদের আন্দোলনের শক্তি জুগিয়েছে। আমরা এমন এক শাসনের মুখোমুখি ছিলাম, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছিল। কিন্তু সাংবাদিকরাই তখনও সত্যের পক্ষে কলম ধরেছিলেন। আগামী দিনে আমি চাই, ঈশ্বরগঞ্জ থেকে একটি গণমাধ্যমবান্ধব, স্বচ্ছ ও মানবিক রাজনীতির ধারা প্রতিষ্ঠিত হোক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার এম এ মজিদ বলেন, আমি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। আমার রাজনীতি হবে মানুষের জন্য—উন্নয়ন, ন্যায় ও শান্তির রাজনীতি। জনগণের ভালোবাসাই হবে আমার শক্তি।

সভায় সাংবাদিকরা স্থানীয় সাংবাদিকতার সীমাবদ্ধতা, তথ্যপ্রাপ্তির জটিলতা এবং নিরাপত্তা নিয়ে মতামত প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতের জনপ্রতিনিধি হিসেবে ইঞ্জিনিয়ার মজিদ গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল তালুকদার, তারুন্দিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাকিম সহ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়ে এবং সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে ইঞ্জিনিয়ার এম এ মজিদ মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৫

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

  • company_logo