• সমগ্র বাংলা

গোপালপুরে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা: হুমায়ুন কবিরের উন্নয়ন ভাবনা তুলে ধরেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইল–২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে গোপালপুর সুতী ভি. এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা এতে অংশ নেন।

শোভাযাত্রাটি উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পথিমধ্যে মাওলানা হুমায়ুন কবির সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর উন্নয়ন ভাবনা, রাজনৈতিক অঙ্গীকার ও এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতে অংশগ্রহণের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা কর্মপরিষদ সদস্য ড. মোঃ আতাউর রহমান, গোপালপুর উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

 

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৫

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

  • company_logo