• সমগ্র বাংলা

শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পর ভ্যানচালক আব্দুল্লাহ (২৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, শার্শার বলিদাদহ গ্রামের মৃত বজলু রহমানের ছেলে মুকুল হোসেন (৩৮), কাজীরবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে আশানুর রহমান ওরফে আশা (২৮) এবং নাভারণ যাদবপুরের মৃত আইয়ুব হোসেনের ছেলে সাগর হোসেন।
নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে ভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই দিন রাত ৯টার দিকে কাজীরবেড় ব্রিজের কাছে তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর বাড়ি না ফেরায় এবং ফোন বন্ধ থাকায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর ১১ অক্টোবর তার বাবা শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৫০৫) করেন।
জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। ১৪ অক্টোবর কাজীরবেড় এলাকার আব্দুর রউফের পরিত্যক্ত একতলা ভবনের টিনের বক্স থেকে আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসাথে তার ভ্যানটিও উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং-১৮, তারিখ ১৪/১০/২০২৫, ধারা ৩০২/২০১/৩৯৪/৩৪ পেনাল কোড) দায়ের করেন। তদন্তে দ্রুত অগ্রগতি এনে তিনজনকে আটক করে পুলিশ। পুলিশের ধারণা, পরিকল্পিত ভাবে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
শার্শা থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৫

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

  • company_logo