• সমগ্র বাংলা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সহ ১০ সদস্য মা‌নিকগ‌ঞ্জে গ্রামবাসীর হা‌তে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অংশ নেওয়া এক উপপরিদর্শক (এসআই) সহ ১০ সদস্যকে আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গি‌য়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে থানায় নি‌য়ে গে‌ছে।

বৃহস্পতিবার (১৬ অ‌ক্টোবর) সকালে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে ওই গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আসামিদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্রিত হয়ে অভিযানে অংশ নেওয়া সদস্যদের আটক করে থানায় খবর দেয়। পরে সাটু‌রিয়া থান‌া পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ফজলুল হক বলেন, বাজার থেকে এসে শুনি পুলিশ জুলহাস ও মজিদকে ধরেছে। কিছুক্ষণ পরই খবর পাই টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় আওলাদ হোসেনের স্ত্রী জানায়, আমার সামনে আমার ছেলেকে মারধর করতে থাকে। আমি নিষেধ করলে তারা আমাকে টাকা আনতে বলে। পরে ৫ হাজার টাকা এনে দেই।

বিথী আক্তার নামের এক নারী অভিযোগ করে বলেন, তল্লাশির সময় ঘরে রাখা ৫০ হাজার টাকা এবং তার শাশুড়ির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে গেছে।

অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে আটক করি। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুইজনের বাড়ি তল্লাশি করি। সেখানে কিছু না পেয়ে চলে আসি। কিন্তু গ্রামবাসী ভুল বুঝে আমাদের আটকে রাখে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালককে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত আছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৫

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

  • company_logo