প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে প্রত্যন্ত চর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার পর হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
পুলিশ সুপারের নির্দেশনায় রৌমারী থানা পুলিশের অভিযানে হত্যাকান্ডের সাথে জড়িত মামলায় এজহারভুক্ত রাজু (৩৫), আপেল (৪৫), নুর মোহাম্মদ (২২), সবেনী (৪৫) সহ তদন্তেপ্রাপ্ত মোসা: কিনজে (৫০)কে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকন্ডের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...
দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...

মন্তব্য (০)