• সমগ্র বাংলা

রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখি (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

নিহত গৃহবধূর আখি দেওপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

ওসি জানান, খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল করেছেন। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্থান্তর করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আখি নিজ বাড়ির রান্নাঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ঝুলন্ত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

image

টেকনাফ পৌর বিএনপির কমিটি গঠিত : রাজ্জাক আহবায়ক, এনাম সদস্...

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...

image

মা‌নিকগ‌ঞ্জে গরম থেকে স্বস্তি পেতে গ্যাস কি‌নে বিস্ফোরণে ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া...

  • company_logo