ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধিঃ অবৈধভাবে চাঁপাইনবাবগঞ্জের জোহুরপুর সিমান্ত অতিক্রম করার পর নিখোঁজ এক বাংলাদেশী। নিখোঁজ ব্যক্তি হলো জেলার শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া ওয়েদপুর গ্রামের মোঃ শাজাহান আলীর ছেলে মোঃ লালাচান আলী (২৩)।
শনিবার দিবাগত (২০জুলাই)রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার শিবগঞ্জ উপজেলার জোহুরপুর ১৬/৫ সিমান্তে রাতে ৪থেকে ৫জন গরু চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। তাদেরকে বিএসএফ চ্যালেঞ্জ করলে (০৪ জন) বাংলাদেশে ফেরত আসলেও মোঃ লালচান নামে ০১ জন ফেরত আসেনি। এ বিষয়ে প্রতিপক্ষ ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সাথে যোগাযোগ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন অভিযোগ করেননি।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)