ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে কল্যাণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসক মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মোখলেসা হিলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার বাছাইকৃত ২১ জন অসচ্ছল সংস্কৃতিসেবীর হাতে কল্যাণভাতার চেক তুলে দেওয়া হয়।
আর্থিক সহায়তার চেক পেয়েছেন, মিজানুর রহমান (রতন), গোলাম ছামদানী (গিনি আলম), মালতী রানী সরকার, আবূবকর কাজী, কাউসার হোসেন, মো. রফিক বাদ্যকর, বাবুল আকতার, মোহাম্মদ রেজাউল করিম, গৌর চন্দ্র সরকার,অমর চন্দ্র সরকার, ছায়ারানী চন্দ, আছিয়া বেগম, প্রদীপ কুমার সরকার, কামাল হোসেন, আতোয়ার রহমান, মো: সামাদ, বাবু ঘোষ, নারায়ণ চন্দ্র সরকার, নাছরিন আহম্মেদ, মো. জুলমত আরী, আব্দুল মালেক বিশ্বাস।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এই সহায়তা শুধু অর্থনৈতিক নয়, এটি সংস্কৃতিসেবীদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ। তাদের অবদানেই আমাদের সংস্কৃতি বেঁচে আছে, বিকশিত হচ্ছে।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)