প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বাড়ির গেইটের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত ওই যুবকের নাম সজীব মিয়া। তিনি ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে। তার কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এইচএসসি পাশ করার পর সজীব মিয়া নেশার জগতে প্রবেশ করে৷ গতকাল রাতেও নেশা করার জন্য পাগলামি করে সজিব। রবিবার সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে গেইটের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে৷
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়া নামের এক যুবকের মরদেহ তারই বাড়ির গেইটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কপালে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)