প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ স্বামীর সাথে মোটর সাইকেলে চেপে বাড়ী ফিরছিলেন গৃহবধু হালিমা বেগম। সেই মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে স্বামীর চোখের সামনেই প্রাণ হারিয়েছে সে। আজ শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে দশ মাইল এলাকায়।
হালিমা বেগম (৫৭) জেলা সদরের আষ্করপুরের আকবর আলীর স্ত্রী।
কাহারোল থানার উপ পরিদর্শক শাহিন মিয়া জানান, বীরগঞ্জে আত্বীয়ের বাড়ী থেকে স্বামীর সাথে মোটর সাইকেলে চড়ে নিজেদের বাড়ী ফিরচ্ছিল দম্পতি। পথিমধ্যে দিনাজপুর পঞ্চগড় হাইওয়ে সড়কের দশ মাইল এলাকার পুর্ব সাদিদুপুরে চলন্ত মোটর সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গৃহবধু হালিমা। এসময় পেছন পেছন আসা একটি ড্রাম ট্রাকের চাকা পিষে ফেলে তাকে। তাতে দুর্ঘটনাস্হলে প্রাণ হারিয়েছে সে। তবে অক্ষত রয়েছে তার স্বামী।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...
ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

মন্তব্য (০)