ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অডিটরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টনার প্রোগ্রাম রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ অশোক কুমার রায়।
এ সময় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অংশীদারত্বমূলক উদ্যোগ গ্রামীণ কৃষি অর্থনীতিকে গতিশীল করছে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হচ্ছে।
দিনব্যাপী এ আয়োজনে উপজেলার পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নের কৃষক-কিষাণি, পিএসএফ প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে কৃষি বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের মাধ্যমে আয়োজন শেষ করা হয়।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)