ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ দিন ব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত্বরে ২৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আয়োজিত কন্দাল ফসলের বিভিন্ন কলা কৌশল ও প্রদর্শনীর ওপর কৃষি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় মোট ১৫ টি স্টলে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে রোববার(২৯ জুন) সকাল সাড়ে ১০টায় সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. মোঃ মামুনুর রহমান। এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ্ আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রেবা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার প্রমুখ।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)