ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (২৮ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাটমোহর উপজেলার নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে চার ঘন্টা ধরে অভিযান পরিচালনা করে ৪ শত পিচ চায়না দুয়ারি জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমান সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)