ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে পাবনার চাটমোহরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১০টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সহযোগিতায় এবং ও চলনবিল রক্ষায় আমরা এর আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্ত্বর থেকে একটি সাইকেল র্যালি বের হয়।
র্যালিটি পুরো শহর প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
চলনবিল রক্ষায় আমরা এর আহবায়ক সাংবাদিক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, চলনবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন প্রমুখ।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)