• সমগ্র বাংলা

ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেল কর্মচারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে এক নারী যাত্রীকে ধর্ষণের ঘটনার অভিযোগে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকালে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।অভিযোগ করা হচ্ছে ঢাকা য্ওায়ার পর কমলাপুর রেল স্টেশনে শৌচাগাওে ধর্ষণের ঘটনা ঘটেছে।

ধর্ষণের ঘটনায় অভিযেগে আটক সাইফুল ইসলাম গাইবান্ধা জেলার বাসিন্দা।তিনি রেলওয়ের পিএ অপারেটর (টেলিকম বিভাগ) কর্মরত।আর ভুক্তভোগী ওই নারীর বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়।

তবে ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলী জানান,ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। সেই সময় আনুমানিক সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে ওই নারী যাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা রেলওয়ে কর্মচারীকে আটক করেন।

তিনি আরও জানান,আটক সাইফুল লালমনিরহাট রেলওয়ের কর্মচারী।আটক সাইফুলকে লালমনিরহাট  রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।তবে ঘটনাস্থল যেহেতু কমলাপুর স্টেশন, তাই সেখানেই মামলা হবে।

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo