• সমগ্র বাংলা

নড়াইলে কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদরে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন ২০২৫) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান।

এই কর্মসূচির আওতায় মোট ১০০০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১২০০টি নারিকেল চারা বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, নারিকেল চারা বিতরণ করে কৃষকদের মধ্যে নারিকেল চাষে উৎসাহিত করা এবং স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo