• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের  বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মালেক জুট মিলের শ্রমিকদের পাওনা বকেয়া বেতনের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে মহাসড়কের কাচঁপুর এলাকার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তাঁরা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আস্বস্ত করলে মহাসড়ক থেকে সরে যায় যান চলাচল স্বাভাবিক হয়। 

শ্রমিকরা বলছেন, আজকের মধ্যে  সকল বেকেয়া পরিশোধ এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাটাই করা সহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে  মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারো আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। 

কারখানার উপ মহা ব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান,শ্রমিকদের বকেয়া অতিদ্রুত পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে।

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, মালিক পক্ষের কথা বলে শ্রমিকদের আস্বস্ত করলে শ্রমিকরা তা মেনে মহাসড়ক থেকে সড়ে যান, যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo