ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ এখনও বাংলাদেশের গরিব মানুষ একমুঠো ডাস্টবিনের খাবারের জন্য লড়াই করে। কিন্তু একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই গরিবের রিলিফ তাঁদের গুদাম বোঝাই করে রাখছে। এই লুটেরা ও দখলদারদের বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেবে না। সন্ধ্যায় নীলফামারী বড় মাঠে এক জনসভায় এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এসময় তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যেভাবে শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচার হাসিনাকে বিতারিত করা হয়েছে। সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালে আগামীতে এদেশে কোন চাঁদাবাজ, কোন দখলদার-লুটেরা থাকবে না।
এসময় তিনি ভারত প্রসঙ্গ তুলে বলেন, আমরা আর ভারতের দালালি করতে চাই না, প্রয়োজনে ভারতের দালালদের ভারতে পাঠানো হবে । এছাড়াও আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে বলেন, বাংলাদেশে ইসলামী দল নির্বাচিত হলে বাংলাদেশ ইরানের চেয়েও শক্তিশালী হবে। বক্তব্য শেষে নীলফামারী-১ আসন বাদ দিয়ে বাকি তিন আসনের প্রার্থী ঘোষণা করেন তিনি।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)