ফাইল ছবি
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকার তিল ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় কঙ্কাল, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কালসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার দুপুরে বয়রা গ্রামের বর্ষাচাষি সাখাওয়াত হোসেনসহ শ্রমিকরা তিল কাটতে গেলে ওই জমিতে কঙ্কাল, মাথার খুলি, লম্বা চুল, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক (সালোয়ার ও কামিজ) দেখতে পান। জমির বিভিন্ন অংশে অঙ্গ-প্রত্যঙ্গগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বিষয়টি লোহাগড়া পুলিশকে জানালে তারা এসে তা উদ্ধার করে। লম্বা চুল ও নারীর পোশাক দেখে পুলিশসহ গ্রামবাসীদের ধারণা, এটি কোনো নারীর মরদেহ। তবে কতদিন আগে তিল ক্ষেতে কে বা কারা এই মরদেহ বা কঙ্কাল ফেলে গেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...
ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

মন্তব্য (০)