• সমগ্র বাংলা

জামালপুরে "জেসমিন" প্রকল্পের উল্লেখযোগ্য পরিবর্তন বিষয়ক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন "জেসমিন" প্রকল্পের উল্লেখযোগ্য পরিবর্তন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) জামালপুর ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ডিটিআরসি)-তে "এজেন্সি ও সমতাপূর্ণ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন" বিষয়ক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সভার মূল উদ্দেশ্য ছিল নারীদের গৃহকর্মের পাশাপাশি ব্যবসায় অংশগ্রহণে উৎসাহিত করা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা, কর্মক্ষেত্রে নতুন নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ানো এবং পুরুষদের নারী উদ্যোক্তাদের প্রচারে আরও বেশি সহযোগী করে তোলা।

অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তা, কমিউনিটি মার্কেট এজেন্ট- সিএমএ, মেনকেয়ার দম্পতি, উপ-পরিচালক-মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-পরিচালক-ইসলামিক ফাউন্ডেশন, বিপণন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জামালপুর জেলার জেসমিন প্রকল্পের কার্যনির্বাহী এলাকার সিএফ ও প্রকল্প কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মেনকেয়ার পদ্ধতি এবং ক্ষতিকর লিঙ্গীয় রীতিনীতি মোকাবেলায় অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো তুলে ধরা হয় এবং নারী উদ্যোক্তা, সিএমএ এবং মেনকেয়ার দম্পতিরা তাদের  তাদের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো শেয়ার করেন। অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন সুপারিশও গ্রহণ করা হয়।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি জেন্ডার সমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য (০)





image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

  • company_logo