প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ "শেখ হাসিনাতেই আস্থা" লেখা লিফলেট বিতরণের মামলায় ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিম (৩০) কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে "শেখ হাসিনাতেই আস্থা" লেখা সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বুধবার গ্রেপ্তারের ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরন করা হবে।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)