• সমগ্র বাংলা

অবশেষে সরছে নওগাঁর গলার কাঁটা ঢাকা বাসস্ট্যান্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: অবশেষে সরানো হচ্ছে নওগাঁ শহরের গলার কাঁটা ঢাকা বাসস্ট্যান্ড। ইতিমধ্যেই নওগাঁর বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা সরকারী ১০বিঘা জমি পৌরসভার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন এমন তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ পৌর সভার প্রশাসক টি.এম.এ. মমিন (উপসচিব)। এমন যুগান্তকারী উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুতই বাস্তবায়নের দাবী জানিয়েছে জেলার সর্বস্তরের জনগনসহ সচেতন মহল।

জেলা যুবদল নেতা বায়েজিদ হোসেন পলাশ জানান নওগাঁ শহরের প্রধান গলার কাঁটা হচ্ছে প্রধান সড়কের পাশে গড়ে ওঠা অপরিকল্পিত ঢাকা বাসস্ট্যান্ড। নওগাঁ শহরে প্রবেশের প্রধান সরু সড়কের দুই পাশে বাস রাখার কারণে প্রতিদিনই যানজটে পড়তে হয় শহরবাসীসহ চলাচলকারী পথচারীদের। বর্তমানে যানজটের নাকালে অতিষ্ঠ নওগাঁবাসী। ইদের সময় এই যানজট তীব্র আকার ধারণ করে। যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে শত শত কর্মঘন্টা। বিগত সময়ে রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের স্বার্থের কারণে কখনোও এমন জটিল সমস্যা সমাধানের কথা ভাবেননি। কিন্তু এখন সময় এসেছে একটি যানজট মুক্ত পরিচ্ছন্ন নওগাঁ শহর বিনির্মাণ করার। এমন উদ্দ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে প্রশাসনকে নওগাঁর সকল মহলের মানুষরা সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে।

নওগাঁ পৌর সভার প্রশাসক টি. এম. এ. মমিন জানান নওগাঁর কেন্দ্রীয় বাস টাির্মনাল অবস্থিত শহরের বালুডাঙ্গায়। যেখান থেকে আন্ত:জেলার সকল বাস চলাচল করে। কিন্তু শুধুমাত্র ঢাকা ও বগুড়াগামী বাসস্ট্যান্ড পড়ে আছে শহরের প্রবেশদ্বারে। অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা এই বাসস্ট্যান্ডের কারণে প্রতিনিয়তই যানজটের কবলে পড়তে হচ্ছে পথচারীদের। এই বাসস্ট্যান্ডের কারণে শহরের তাজের মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড অফিস পর্যন্ত প্রায়শ যানজট লেগেই থাকে। এই এলাকায় জেলা স্টেডিয়াম, ফায়ার সার্ভিস অফিস, পানি উন্নয়ন বোর্ডসহ অনেক গুরুত্বপূর্ণ সরকারি প্রধান অফিসগুলো অবস্থিত। যার ফলে জরুরী প্রয়োজনে শহরের মধ্যে প্রবেশের সময় যানজটের কারণে ব্যাহত হয়ে আসছে নানা কর্মকান্ড।  

তিনি আরো জানান প্রতিদিনই যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে কর্মঘন্টা। অথচ কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্ধারিত জায়গা থাকলেও বছরের পর বছর ধরে সেখানে না গিয়ে শহরে যানজটের সৃষ্টি করে আসছে ঢাকা বাসস্ট্যান্ড। বর্তমান জেলা প্রশাসক স্যার জেলায় যোগদানের পর থেকেই শহরের গলার কাঁটা যানজটের প্রধান কারণ এই বাসস্ট্যান্ড তার নিজস্ব জায়গায় স্থানান্তরের উদ্দ্যোগ গ্রহণ করেন। সেই উদ্দ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই ডিসি স্যার বালুডাঙ্গা বাস টার্মিনালে থাকা ১০বিঘা জমি পৌর সভার কাছে হস্তান্তর করেছেন। জমির পাওয়ার পর প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। নওগাঁবাসীর সার্বিক সহযোগিতা পেলে দ্রুতই আমরা ঢাকা বাসস্ট্যান্ডকে বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানান্তর করতে সক্ষম হবো। আর এমন উদ্দ্যোগ বাস্তবায়ন হলে অনেকটাই যানজট মুক্ত হবে নওগাঁ শহর। ধীরে ধীরে নওগাঁ শহরকে দুর্ভোগ আর দুর্দশার নয় একটি নিরাপদ, বাসযোগ্য আধুনিক ও পরিচ্ছন্ন মডেল শহর হিসেবে বিনির্মাণ করতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন বদ্ধ পরিকর।

মন্তব্য (০)





image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

  • company_logo