• সমগ্র বাংলা

কালীগঞ্জে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও চারা গাছ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার জাংগালীয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই ইউনিয়নের বরাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন। 

বিএনপি নেতা মো. নেছার উদ্দিন নুহুর সভাপতিত্বে ও মো. নজরুল ইসলাম মাষ্টারে পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু ও সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম মোফাজ্জল হোসেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে হবে এবং তার গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই আগামীর পথ চলা নির্ধারণ করতে হবে।আলোচনা সভা শেষে স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা গাছ বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মন্তব্য (০)





image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

  • company_logo