• সমগ্র বাংলা

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (১৬ই জুন) দুপুরে সদর উপজেলার চর-ভাড়ারা গ্রামে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যদেন শরিফ মন্ডল, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তাফা হিরাজ, আরিফুল ইসলাম, সোহেল রানা,আব্দুর রশিদ, লিটন হোসেন, শফি প্রামানিক, ঠিকাদার দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সাগর।

বক্তারা বলেন, ভাড়ারা, চর ভাড়ারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। ফলে গ্রামের প্রতিটি সড়ক খানাখন্দে ভরে গেছে। বিভিন্ন সময় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পড়ছে দুর্ঘটনায়। বড় বড় ড্রাম ট্রাকের কারণে রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। একটি স্বার্থান্বেষী মহল এই বালু উত্তোলন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আর দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এলাকাবাসী বালু উত্তোলনকারীদের নিষেধ করলেও দেখাচ্ছে ভয়-ভীতি। অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

মন্তব্য (০)





image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

  • company_logo