প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা- মাওয়া - ঢাকা এক্সপ্রেসওয়ের বামনকান্দা নামক স্থানে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার চুমুরদী বাবলাতলা এলাকার ইমরান হোসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার সকাল ১০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি ঢাকার দিক থেকে ভাঙ্গার দিকে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা পরিবহন তাকে ধাক্কা দিলে পাশে রেলিংয়ের সাথে লেগে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটির পরিচয় সনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)