ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার বৃহত্তম হাট জোড়গাছ হাট ও ঘাটে সেনাবাহিনীর অভিযান। স্বস্তি পেল জনসাধারণ। চাঁদাবাজি ও অতিরিক্ত টোল তুললেই কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সেনাবাহিনী।
জানা গেছে, বিভিন্ন ভাবে হয়রানি, চাঁদাসহ হাট ও ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার কুড়িগ্রাম এর নেতৃত্বে একটি টিম বুধবার চিলমারীর বিভিন্ন পয়েন্টসহ জোড়গাছ হাট, ঘাট পরিদর্শন ও অভিযান পরিচালনা করেন। এসময় গরু, ছাগল হাট, কাঁচা বাজারসহ তোহা, চটি বাজারে অভিযান চালান। চটি দোকানে অতিরিক্ত টোল নেয়া হচ্ছে বিক্রতারা অভিযোগ করেন, তার আগেই আদায়কারী, সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে ছটকে পড়ে। সেনাবাহিনীর অভিযানে হাটের ক্রেতা ও বিক্রেতারা স্বস্তি পান। এসময় বিক্রেতা আঃ রউফ বলেন, সেনাবাহিনী হাটে নামতেই অতিরিক্ত খাজনা নেয়া বন্ধ হয় এবং আদায়কারী কয়েকজন গা ঢাকা দেয়। কয়েকজন ক্রেতা ও বিক্রেতা বলেন, সেনাবাহিনীর অভিযান সব সময় অব্যাহত থাকলে চাঁদাবাজরাও থাকবে না আর অতিরিক্ত খাজনাও তুলতে পারবেনা, তাহলে হাট তার ঐতিহ্য ফিরে পাবে। সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে এবং কয়েকদিনের মধ্যে চিলমারীতেও ক্যাম্প করা হবে বলে জানা গেছে। সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকায় স্বস্তি ফিরতে শুরু করছে জনসাধারণের মাঝে।
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় "...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশুদের নি...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বে...

মন্তব্য (০)