• সমগ্র বাংলা

লালমনিরহাটে সীমান্তে পুশইনের চেষ্টা, স্থানীয়দের বাধার মুখে পিছু হঠল বিএসএফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে গ্রামবাসীর বাধায় পুশ ইনের চেষ্টা ব্যর্থ, বাংলাদেশিদের ছয়টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। হাত-পা বেঁধে যুবককে সীমান্তে ফেলে রাখা হয়েছে ।

সোমবার দুপুরে পাটগ্রাম সীমান্তের আন্তর্জাতিক  সীমানা পিলার  ৮১৮ নম্বর প্রধান পিলারের ৩ ও ৪ নম্বর উপপিলারের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাটগ্রাম উপজেলার রহমানপুরের জিমনাল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিকেলে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা বাঁধা দিলে পিছু হটে বিএসএফ। এ ঘটনার সময় মোবাইল ফোনে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি গ্রামবাসীদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীটির এক জওয়ান। পুশ ইনে ব্যর্থ হয়ে ওই যুবককে পরে হাত-পা বেঁধে কাঁটাতারের এপাড়ে ভারতীয় অংশে রেখে চলে যায় তারা।

স্থানীয়দের অভিযোগ, পুশ ইনে বাঁধা পেয়ে ফিরে যাওয়ার সময় মাঠ থেকে বাংলাদেশিদের ছয়টি গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষীরা। 

এ ঘটনার পর সীমান্তে সতর্ক অবস্থানের পাশাপাশি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চালাচ্ছে বিজিবি। 

মন্তব্য (০)





image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

image

সভাপতি রিপন, সম্পাদক পাভেল প্রেসক্লাব রাণীনগরের কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের প্রেস ক্লাব রাণীনগরের নতুন...

image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

  • company_logo