• সমগ্র বাংলা

মানিকগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ রাষ্ট্রের মুলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ প্রতিপাদ্য এবং কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার স্লোগানে মানিকগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। 

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবর রহমান, ‌জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান ও রায়হানুল কবীর, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম চন্দন, বেসরকারি উন্নয়ন সংস্থা পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান, জেলা শিক্ষা কার্যালয়ের সহকারি পরিদর্শক মনসুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের দ্বারা কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ তথ্যের মালিক। এ কারণে জনগনের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু তথ্যদাতাদের অনেকেই এই আইন সম্পর্কে পরিপূর্ণ ভাবে অবগত নয়। আবার অনেকেই তথ্য প্রদানের ব্যাপারে আন্তরিক নয়। এ কারণে তথ্য অধিকার আইনের সেবা থেকে সেবা প্রত্যাশীরা বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে সকলকেই সচেতন ও আন্তরিক হতে হবে।

মন্তব্য (০)





image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

১

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৩

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৪

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

  • company_logo