ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ মহানবী রসুল (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং কটুক্তিকারিদের কঠোর শাস্তির দাবিতে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে দিনাজপুরের জেলা শহরসহ বিভিন্ন স্হানে বিক্ষোভ মিছিল বের করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
তৌহিদী জনতার ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরের জেলা শহরের ইন্সটিটিউট চত্তরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে তারা। এতে অংশ নেয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ মাদ্রাসা শিক্ষক ছাত্ররা। এছাড়াও চিরিরবন্দর ফুলবাড়ী উপজেলাসহ বেশ কিছু স্হানে প্রতিবাদ মিছিল বের করা হয়।
কটুক্তিকারি মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজিপির সংসদ সদস্য নিতেশ নারায়নকে দ্রুত গ্রেপ্তারসহ ( কঠো শাস্তি) ফাঁসির দাবিতে শ্লোগান দেন তারা।
মিছিল শেষে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তব্য দেন ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাসিমী, রুস্তম আলীসহ অন্যান্যরা।
নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...
নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

মন্তব্য (০)