• শিক্ষা

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বিভিন্ন মেয়াদে ইবির ১২ শিক্ষার্থীর শাস্তি

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। এতে চারজনকে এক সেমিস্টার ও সাতজনকে একটি কোর্স বাতিলসহ অপরাধ বিবেচনা সাপেক্ষে একজনকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

গত ১৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু।  

রোববার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, শাস্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(১৫), ৬(১), ৬(৩) ও ৬(১৫) ধারা মোতাবেক চারজনকে একটি সেমিস্টার, সাতজনকে একটি করে কোর্স বাতিল করা হয়েছে। এতে স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের দুইজন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের দুইজন শিক্ষার্থীকে একটি সেমিস্টার বাতিল করা হয়।  

এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মান ২০২০-২১ শিক্ষাবর্ষের তিনজন, একই বর্ষের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দুইজন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একজন ও একই বর্ষের লোক প্রশাসন বিভাগের একজনের একটি কোর্স বাতিল করা হয়েছে।

এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজনকে পরীক্ষার হলে মোবাইল ব্যবহার না করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo