• শিক্ষা

এক যুগ পর কমিটি পাচ্ছে হাবিপ্রবি ছাত্রলীগ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ প্রায় এক যুগ পরে কমিটি পেতে যাচ্ছে আওয়ামীলীগের সহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( হাবিপ্রবি) শাখা ।  আজ সোমবার বিকালে ক্যাম্পাসে আয়োজিত আনন্দ উল্লাসের সাথে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কর্মীসভা।  কমিটি গঠনের ঘোষনা দিয়েছেন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। আর কমিটিতে পদ পেতে ইতমধ্যে জীবন বৃত্তান্ত কমিটির কেন্দ্রীয় নেতাদের হাতে তুলে দিয়েছেন তারা। পরিবেশ পরিস্থিতিসহ বিভিন্ন কারনে হাবিপ্রবিতে দীর্ঘ ১৩ বছর কমিটি ছাড়াই সাংগঠনিক কার্যক্রম চালানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

কমিটিতে পদ পেতে হুইপ ইকবালুর রহিম এমপি, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি'র অনুগত প্যানেল ছাড়াও সতস্ত্রভাবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন অনেকে। এসময় হুইপ এবং খালিদ মাহমুদ চৌধুরীর নামসহ শ্লোগান দিয়েছে তারা। তবে এতে ভাটা পড়নি আনন্দ উৎসবের কর্মী সমাবেশে। উৎফুল্ল চিত্রে শান্তিপূর্ণ ভাবে কর্মী সমাবেশ শেষ করেছে তারা। এসময় কমিটিতে পদ পেতে আগ্রহী প্রার্থীদের সাথে টিএসসিতে সরাসরি মত বিনিময়ে বসেন কেন্দ্রীয় নেতারা। তারা ঢাকায় ফিরে কমিটির ঘোষনা দিতে পারেন বলে ধারনা করছেন প্রার্থীসহ সমর্থকেরা। 

জানা গেছে, কমিটির গঠনের লক্ষে ২০২১ সালে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছিল। পদ পেতে জীবন বৃত্তান্তও জমা দিয়েছিল প্রার্থীরা। তবে নানান কারনে ওই সময়ে কমিটির ঘোষনা দিতে পারেননি কেন্দ্রীয় নেতারা। এবার কমিটি ঘোষিত হবে বলে আশা করছেন তারাগুলো 

কর্মীসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সাঈদ কনক, সানোয়ার পারভেজ পুলক, আব্দুল আলীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুল্লাহ হীল বারী, সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসেন, সাংগঠনিক সম্পাদক পিয়াস রহমান ,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাদিন আজকার পার্থ, উপ দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীনসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo