• রাজনীতি

আপনি রাজনীতি করেন কিংবা না করেন, কেউই নিরাপদ ননঃ রিজভী

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ‘সরকারের থাবা থেকে বর্তমানে একজন নোবেল লরিয়েটেরও (অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস) রেহাই মিলছে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট সরকার কাউকে মানুষ বলেই গণ্য করছে না। তাদের থাবা থেকে বর্তমানে একজন নোবেল লরিয়েটেরও রেহাই মিলছে না। এক যুগের বেশি পার হলেও এখনো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। গত ১৫ বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একটি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয়নি। দেশে সংঘটিত একটি অগ্নিকাণ্ডের ঘটনারও বিচার হয়নি। ব্যাংক খেকোদের বিচার হয়নি। অথচ ঠুনকো অভিযোগে একজন নোবেল লরিয়েটকে প্রায় প্রতিদিন আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে।’

তিনি বলেন, ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, নোবেল লরিয়েট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, ড. শহিদুল আলম, দেশের গণতন্ত্রকামী জনগণ এবং ভিন্নমতের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্মম আচরণ দেখেও এখনো যারা না দেখার ভান করছেন কিংবা এখনো যারা শেখ হাসিনার অবিচার-অনাচারের বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদী হয়ে উঠছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি- চুপ করে থেকে কেউ নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন না।’ 

‘প্রধানমন্ত্রীর চলমান দুঃশাসনে কারো রেহাই নেই’ মন্তব্য করে রিজভী বলেন, ‘আপনি রাজনীতি করেন কিংবা না করেন, কেউই নিরাপদ নন। প্রধান বিচারপতি এসকে সিনহারও রেহাই মেলেনি। কারণ কি? কারণ শেখ হাসিনা এখন কেবলমাত্র একটি কলের পুতুল। শেখ হাসিনার ক্ষমতার নাটাই দেশের জনগণ কিংবা বাংলাদেশের সীমানার ভেতরে নয়। শেখ হাসিনার ক্ষমতার নাটাই বাংলাদেশের সীমানার বাইরে।’

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo