• শিক্ষা

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যে সরকারি বৃত্তি বৃদ্ধিতে আগ্রহী রাশিয়া

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

অনলাইন ডেস্ক: বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারী বৃত্তি বৃদ্ধি করতে আগ্রহী বলে জানিয়েছেন রাশিয়ান ফেডারেল এজেন্সি অন হিউমেনিটারিয়ান কো-অপারেশন উইথ ফরেন কান্ট্রিস (রোসশোত্রুদনিচেস্তভো) মস্কো হেড অফিসের ডেপুটি হেড পাভেল শেভতসভ। তিনি বলেন, "বাংলাদেশ মেধাবীদের দেশ তাই উচ্চমানের শিক্ষা গ্রহণ করা সম্ভব হলে ভবিষ্যতে বাংলাদেশ আরও উন্নত হবে, এবং রাশিয়ান সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের বিশ্ববিখ্যাত রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ প্রদানে সর্বদা সক্রিয় রয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে অনুষ্ঠিত বৈঠকে 

পাভেল শেভতসভ উপরোক্ত কথাগুলি বলেন। বৈঠকে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় রাশিয়ার বৃত্তি বৃদ্ধি এবং দুই দেশের ডিগ্রির পারস্পরিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য একটি চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়। 

সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পাভেল শেভতসভকে তার দপ্তরে রুশ ভাষায় স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষা সংক্রান্ত রাশিয়ার যেকোনো প্রস্তাবকে বাংলাদেশ স্বাগত জানাই। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের মানবিক সহায়তার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বিভিন্ন সেক্টরে বাঙালি শিক্ষার্থীদের বিনামূল্যে উচ্চশিক্ষা প্রদান এবং তাদের যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে নিয়োজিত করে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য রাশিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক মিঃ পাভেল দভয়চেনকভ। তিনি বলেন, ঢাকায় রাশিয়ান হাউস ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য রাশিয়ান সরকারী বৃত্তি গ্রহণের পাশাপাশি রাশিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সকল প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করে আসছে। রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাঙালি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বেড়েছে এবং আমাদের পক্ষ থেকে বৃত্তির পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। সভায় ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক...

image

এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষা : আবেদনে শীর্ষে ঢাকা, ত্...

২

‎নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তর...

image

দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়ক...

৩


নিজস্ব প্রতিবেদক: দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করত...

image

স্মার্টফোনের পর্দায় বন্দি প্রজন্মকে বইয়ের জগতে ফেরানোর চে...

৪

গাজীপুর প্রতিনিধি : একসময় অবসর মানেই ছিল গল্পের বই, উপন্যাস কিংবা পত্রিক...

image

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

৫

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

  • company_logo