• রাজনীতি

নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম: রওশন এরশাদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় বক্তব্য শেষে গান গাইলেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। শুক্রবার বিকালে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময়সভায় বক্তব্য দেওয়ার পর তিনি গান গাওয়ার ইচ্ছা পোষণ করেন। 

এ সময় এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ মাইক এগিয়ে দিলে ভাঙা গলায় রওশন জাতীয় পার্টির দলীয় সংগীত গাইতে শুরু করেন।

তিনি গেয়ে উঠেন— নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। পরে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে গলা মেলান।

এর আগে রওশন এরশাদ বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুকে মুছে ফেলতে চায়, তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন। আরও উপস্থিত ছিলেন- জাপার রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo